Nuclear Medicine Preparation
Instructions for patients:
- আইসোটোপ পরীক্ষা শেষে বেশি বেশি পানি পান করবেন।
- ওয়াশরুমে পর্যাপ্ত পরিমান পানি ব্যবহার করবেন।
- রোগী ওয়াশরুম ব্যতীত বাহিরে ঘোরাফেরা করবেন না।
- সকল আইসোটোপ পরীক্ষা করার পর রোগী ৪৮ ঘন্টা গর্ভবতি মহিলা, ছোট বাচ্চা এবং অন্য সকল লোকের কাছ হতে দূরে থাকবেন।
Instructions for patients:
- Bone Scan পরীক্ষার জন্য প্রেসক্রিপশনএবং প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসবেন।
- ইঞ্জেকশন দেয়ার পর নির্দিষ্ট অপেক্ষাগারে বসবেন এবং পানি খাওয়া শুরু করবেন।
- রোগী ধীরে ধীরে ২-৩ লিটার পানি ২-৩ ঘন্টা ধরে পান করবেন।
- কোন লোক রোগীর সাথে বসবেন না।
- ইঞ্জেকশন দেয়ার পর কোন রোগী ওয়াশরুম ব্যতীত বাহিরে ঘরাফেরা করবেন না।
- ওয়াশরুমে পর্যাপ্ত পরিমান পানি ব্যবহার করবেন এবং লক্ষ রাখবেন গায়ে বা কাপড়ে কোথাও প্রস্রাব না লাগে।
- শরীরে কোথাও প্রস্রাব লেগে গেলে পানি দিয়ে ভালভাবে ধুয়ে ফেলতে হবে।
- স্ক্যান করার পূর্বে ভালভাবে প্রস্রাব করে বিছানায় উঠবেন।
- কাপড়ে প্রস্রাব লাগলে স্ক্যন করার পূর্বে কাপড় পরিবর্তন করে বিছানায় উঠবেন।
- সকল আইসোটোপ পরীক্ষা করার পর রোগী ৪৮ ঘণ্টা গর্ভবতি মহিলা, ছোট বাচ্চা এবং অন্য সকল লোকের কাছ হতে দূরে থাকবেন।
THYROID SCAN/RAIU
- পরীক্ষার দিন সকালে প্রেসক্রিপশনএবং প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসবেন।
- THYROID রোগের ঔষধ ০৭ দিন বন্ধ রাখবেন।
- USG Of THYROID রিপোর্ট নিয়ে আসবেন।
- Blood , T3, T4 TSH রিপোর্ট নিয়ে আসবেন।
BONE SCAN
- পরীক্ষার দিন সকালে প্রেসক্রিপশনএবং প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসবেন।
- পুরাতন Bone Scan, CT Scan, MRI রিপোর্ট নিয়ে আসবেন।
DTPA/DMSA
- পরীক্ষার দিন সকালে প্রেসক্রিপশনএবং প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসবেন।
- USG Of KUB, CT Scan Urogram/IVU রিপোর্ট নিয়ে আসবেন।
- Blood for Serum Creatinine রিপোর্ট নিয়ে আসবেন।
- Injection Lasix রিপোর্ট নিয়ে আসবেন।
0 Comments